বিপদের বন্ধু `রোবোজেলি' (ভিডিও)
যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি জেলিফিশের মতো পানিতে সঁাতার কাটতে সক্ষম এমন একটি হাইড্রোজেনচালিত রোবট উদ্ভাবন করেছেন। গবেষকদের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, জেলিফিশ যেভাবে তার আবরণ ছাতার মতো খুলে ও বন্ধ করে বিভিন্ন দিকে যেতে পারে, সেভাবেই পানি থেকেই শক্তি জোগাড় করে রোবোজেলি বিপদের বন্ধু হতে সক্ষম হবে।গবেষকেরা এ রোবটের নাম রেখেছেন `রোবোজেলি'। রোবোজেলি তৈরির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে রোবোজেলির নির্মাণ সম্পন্ন হলে তা পানিতে উদ্ধারকারী রোবট হিসেবে ব্যবহার করা যাবে।গবেষণার ফল প্রকাশিত হয়েছে `স্মার্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড স্ট্রাকচারস' সাময়িকীতে। গবেষণাপত্রটি লিখেছেন ইয়োনাস তাদেশে। রোবোজেলি সম্পর্কে তাদেশে জানিয়েছেন, রোবটটির গঠন বেশ সরল ধরনের। তাই এটি জলযানের জন্য আদর্শ মডেল হতে পারে। এ ছাড়া জ্বালানি হিসেবে হাইড্রোজেন থাকায় এতে জ্বালানি ফুরিয়ে যাবার আশঙ্কাও কম। পানির নীচের রোবটের ক্ষেত্রে রোবোজেলিতেই প্রথমবারের মতো হাইড্রোজেন ব্যবহূত হচ্ছে।